× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

পিআইডি

শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫ অক্টোবর ‘শুভ প্রবারণা পূর্ণিমা  কঠিন চীবর দান’  উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:

“বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা  কঠিন চীবর দান’ উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আমার আন্তরিক শুভেচ্ছা।

মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, সাম্য  মৈত্রীর বাণী প্রচার করেছেন। শান্তি  সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর মূল লক্ষ্য।  তাঁর আদর্শ মানবিকতা ও             ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। তাঁর অহিংস বাণী  জীবপ্রেম আজও বিশ্বব্যাপী সমাদৃত।

 বিশ্বে বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ  বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।

বাংলাদেশের মাটি  মানুষের সাথে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে  প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের অঞ্চলটি এশিয়ার বৌদ্ধধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যার প্রমাণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধ বিহার দেখা যায়।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ  গোত্রের মানুষ              সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। জাতি হিসেবে আমাদের সকল অর্জন  প্রাপ্তিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অবদান রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি  সহিষ্ণুতা আরো দৃঢ়  অটুট হবে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে একটি বৈষম্যহীন, ন্যায়ানুগ  মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের অভিযাত্রা মসৃণ  সাফল্যমন্ডিত হবে-এটাই আমার প্রত্যাশা।

আমি ‘শুভ প্রবারণা পূর্ণিমা  কঠিন চীবর দান’ উৎসবের সার্বিক সফলতা কামনা করছি।”


এ ক্যটাগরির আরো খবর..