জেসি তাকায়ামার নামে এক জাপানি পর্যটকের জন্য খুলে দেওয়া হল বিশ্ব ঐতিহ্য মাচু পিচু। তিনি গত মার্চে পেরুতে এসেছিলেন মাচু পিচু দেখার জন্য দেখার।
পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেন, বিশেষ অনুরোধ জানানোর পর তাকায়ামকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়। মাচু পিচু আগামী মাসে পর্যটকদের জন্য আবার খোলা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনো সঠিক কোন তথ্য জানা যায়নি।
করোনাভাইরাসের কারণে তখন থেকেই বন্ধ করে দেওয়া হয় দর্শনীয় স্থানটি। অবশেষে শুধু ওই জাপানি পর্যটকের জন্যই সাত মাস পর মাচু পিচুর ইনকা ধ্বংসাবশেষ খুলে দিলো পেরু।
অল্প কয়েকদিন পেরুতে কাটানোর পরিকল্পনা ছিলো তাকায়ামার। কিন্তু করোনার কারণে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকা পড়েন তিনি। নেইরা বলেন মাচু পিচুতে স্বপ্ন নিয়েই তিনি পেরুতে এসেছিলেন। শুধুমাত্র তার জন্য মাচু পিচু খুলে দেওয়ার সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তাকায়াম।