× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মধুখালী প্রতিনিধি

শিশু পিংটন বিশ্বাসকে মারপিট পরে বাড়ীর উপর হামলা ও ভাংচুর করে কাইউম শেখ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

 ফরিদপুরের মধুখালী উপজেলায় (পূর্ব আড়পাড়া) ভাতুরিয়া গ্রামের সামসুল হক মিয়ার মেহগনি বাগানে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও বাড়ীতে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ই জুলাই ) সন্ধ্যায় মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে । যিনি বলের সুটের আঘাত খায় যে শিশু বাচ্ছা। তিনি হলেন পিংটন বিশ্বাস (১২)।

স্থানীয়, আহত ও অভিভাবক এবং অভিযোগ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুরিয়া এলাকায় মেহগনির বাগানের মধ্যে শুক্রবার বিকেলে ফুটবল খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। খেলার সময় কাইউম শেখ পিংটন বিশ্বাসকে ফুটবল মাঠের বাইরে থেকে এনে দেওয়ার কথা বললে ২বার করে বল এনে দেয়। তৃতীয় বার বল বাইরে থেকে না এনে দিলে পিংটনকে পা দিয়ে বল সুট মেরে শরীরে প্রচন্ড আঘাত করে। ফলে কাইউম শেখ এর সঙ্গে পিংটন বিশ্বাসের বাবা অশান্ত বিশ্বাসের সঙ্গে বাগবিতণ্ডা হয় এ ঘটনার জেরে সন্ধ্যায় কাইউম শেখ লোকজন নিয়ে বাড়ীতে ঘরের বিতর ঢুকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে প্রতিদিনের পুজার ধুপদানী ভেঙ্গে ফেলায় এবং স্ত্রী শিল্পীকে মারার চেষ্টা করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে চলে যায়। আর বলে পথে ঘাটে পেলেই মারবে।

ভুক্তভোগী অশান্ত বিশ্বাস বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছোট ছেলে পিংটনকে অন্যায় ভাবে মারলে কাইউম শেখ এর সাথে আমার বাগবিতণ্ডা হয়। সন্ধ্যার দিকে কাইউম শেখ তার লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা ও প্রতিদিন সন্ধ্যায় ধুপ জ্বালানোর ধুপদানী ভাংচুর করেছে। আমরা এই হামলার বিচার চাই। আরও জানা যায় আলামত গুলো অশান্ত বিশ্বাসের বাড়ীতে জব্দ আছে।

এ ব্যাপারে অভিযুক্ত কাইউম শেখ এবং ওবায়দুর রহমান শেখ এর বাড়ীতে গিয়ে তাদের কোন সন্ধ্যান পাওয়া যায়নি ফলে তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি। গ্রামবাসীর মাধ্যমে জানা যায় তারা খারাপ লোক, স্বভাব ভালো না।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কোন অভিযোগ এখনও পায়নি। পেলে প্রয়োজনীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..