× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

চরফ্যাসনে চকলেটর প্রলোভনে শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছালামিন(২০) নামের এক বখাটে যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯মার্চ) দুপুরে শিশুকন্যার মা বাদি হয়ে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেন।

গত ১৬ মার্চ সকালে নিজ বাড়ির পাশের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। আসামী ছালামিন একই বাড়ির জয়নাল আবেদীন ওরফে জনু হাওলাদারের ছেলে।

এজাহাওে সূত্রে বলা হয়, শিশুকন্যাটি বাড়ির অন্য শিশুদের সাথে বাগানে খেলতে গেলে চকলেট খাওয়ানোর প্রলোভনে ফেলে একই বাড়ির পাশের ঘরের ছালামিন শিশুকে বাগান সংলগ্ন তার বসত ঘরে নিয়ে যায়। এসময় শিশুটিকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। ঘটনার সময় ঘরটিতে কেউ ছিলেন না। ভিক্টিম শিশুর চিৎকারে শিশুর মা সহ অন্যরা ছুটে এলে লম্পট ছালামিন কৌশলে পালিয়ে যায়।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন জানান,শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় ছালামিন নামের এক যুবককে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..