× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
mbappe

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই মিলবে জবাবটা। আর্জেন্টিনা নাকি ফ্রান্স-সোনালি ট্রফিটা হাতে বিশ্বজয়ের উচ্ছ্বাসে মাতবে কোন দল? লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশ সময় রাত নয়টায়।

ফাইনালের এই লড়াইয়ে এগিয়ে কারা? পরিসংখ্যান কিন্তু কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ৬টিতে, ফ্রান্স জিতেছে ৩টি। ৩টি ম্যাচ হয়েছে ড্র।

বিশ্বকাপেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিনবারের দেখায় দুইবারই ফ্রান্সকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মজার ব্যাপার হলো, ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। ১৯৩০ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ বিশ্বকাপে আরেকবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবারও আর্জেন্টিনা জেতে, ফ্রান্সকে হারায় ২-১ গোলে। তবে ২০১৮ বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স। সেবার শেষ ষোলোতেই দেখা হয়ে গিয়েছিল দুই দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।

ফলে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মের বিচারে এই ফ্রান্স ভয়ংকর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে, সর্বশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত। তারা জিতেছে সর্বশেষ বিশ্বকাপের ট্রফিটিও।

লড়াইটা তাই হবে সেয়ানে সেয়ানে। জমজমাট একটি ফাইনালের অপেক্ষা তাই করতেই পারেন ফুটবলপ্রেমীরা।


এ ক্যটাগরির আরো খবর..