× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় ভর করেছে মৌলবাদীদের মতাদর্শ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

নিজস্ব বার্তা পরিবেশকঃ  দেশের শিক্ষা ব্যবস্থায় জরুরী অবস্থা চলছে। শিক্ষা ব্যবস্থায় ভর করেছে মৌলবাদীদের মতাদর্শ। শিক্ষা পরিণত হয়েছে পণ্যে। এই অচলাবস্থা দূর করার জন্য ২০১০ সালের শিক্ষা কমিশন বাস্তবায়ন ও কুদরত ই খুদা শিক্ষা কমিশনের আলোকে একটি আধুনিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মাসিক শিক্ষাবার্তা আয়োজিত প্রশ্নফাস রোধে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী করনীয় শীর্ষক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য উপস্থাপন করেন, শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা, অধ্যাপক নুসরাত সুলতানা, অধ্যাপক ড. আ মু মুয়াজ্জাম হুসেন, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, অধ্যাপক ড. এম শামসুল আলম, অধ্যাপক ড. এমএম আকাশ, সাংবাদিক প্রণব সাহা এবং অধ্যাপক ডা. মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।

অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, শিক্ষা আজ একটা পণ্যতে পরিণত হয়েছে। আর এই পণ্য বানানোর পেছনে রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টরা দায়ী। তারা তাদের স্বার্থ আদায়ের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সরকার মনে করে এদেশের মানুষ মুর্খ থাকলেই ভালো।

অধ্যাপক নুসরাত সুলতানা বলেন, আমাদের সন্তান ও অভিভাবকদের মন থেকে জিপিএ ৫ পেতে হবে প্রত্যাশার এই প্রবণতা বন্ধ করতে হবে। বাচ্চাদের পাঠদানের মাধ্যম হতে হবে মাতৃভাষা। একমাত্র মাতৃভাষার শিক্ষা ই হতে পারে প্রকৃত শিক্ষা।

তিনি বলেন, প্রশ্নফাস ও জিপিএ ৫ পাওয়ার এই অসুস্থ্য প্রতিযোগীতার জন্য আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা দায়ী নয় বরং দায়ী শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা ব্যবস্থার সুস্থ ধারা প্রচলনের জন্য আমাদের শিক্ষা আন্দোলন গড়ে তুলতে হবে।

অধ্যাপক ড. আ মু মুয়াজ্জাম হুসেন বলেন, সত্যিকারের শিক্ষা পেতে হলে শিক্ষকদের মান, মর্যাদা রক্ষা করতে হবে। বঙ্গবন্ধুর শাসনামলে ড. কূদরত ই খুদা শিক্ষা কমিশন বাঙালী জাতির চার মূল নীতির উপর ভিক্তি করে একটি শিক্ষা নীতি প্রনয়ণ করেছিলো। সেই শিক্ষা কমিশনকে সামনে নিয়ে ২০১০ সালে সর্বশেষ প্রণীত শিক্ষা কমিশনের বাস্তবায়ন করলে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা একটা প্রহসনের প্রশাসনে পরিনত হয়েছে। এই প্রহসনের সংস্কার করতে হবে। আমলাতন্ত্রের বেড়াজাল থেকেও শিক্ষাকে মুক্ত করতে হবে।

খন্দকার মুনিরুজ্জামান বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আজ চারদিক থেকে আক্রান্ত। জনপ্রতিনিধি, আমলা কিংবা বেসরকারী খাত, সব দিক থেকে আক্রমণের শিকার এই খাতটি। সব সরকার চাপে পড়ে শিক্ষা নীতি প্রনয়ণ করলেও সেই নীতিমালা আর আলোর মুখ দেখে না। ঠিক তেমনিভাবে ২০১০ সালে সর্বশেষ প্রনীত শিক্ষা নীতি এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে সাম্প্রদায়ীকতা। প্রথম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে প্রগতীশীল লেখকদের লেখা বাদ দিয়ে মৌলবাদীদের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়েছে।

তিনি বলেন, আমাদের বাচ্চাদের মাত্র অল্প কিছু বছরের ব্যবধানে পিএসপি, জেএসজি, এসএসসি এবং এইচএসসি নামে ৪টি কঠিন পরীক্ষায় অংশ নিতে হয়। এটা তাদের শিক্ষা গ্রহণে একটি বাধা। বিশ্বের কোথাও এত অল্প বয়সে এতগুলো পরীক্ষায় অংশ নিতে হয় বলে আমার মনে হয় না। শিক্ষা নিয়ে যাদের কোন ভাবনা নেই তাদেরকে শিক্ষা খাতে নিযুক্ত করা হয়েছে। পরিকল্পিতভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। পাঠক্রমকে পরিকল্পিতভাবে পেছনে নেয়া হয়েছে। একটি মহল গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের পায়তারা করছে। ২০১০ সালের শিক্ষা নীতি এখনি যথযথভাবে বাস্তবায়ন করতে হবে। সংসদ সদস্যদের বলয় থেকে বিদ্যালয়গুলোকে মুক্ত করতে হবে এবং দেশে একমুখী শিক্ষার প্রচলন করতে হবে।

অধ্যাপক ড. এমএম আকাশ বলেন, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো জিপিএ ৫ পাওয়ার প্রবণতার দিকে শিক্ষার্থীদের ঠেলে দিচ্ছে। কারণ আনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ফর্ম কিনতে হলে আপনাকে জিপিএ ৫ পেতে হবে। দেশের একটা বড় অংশের শিক্ষার্থীরা ফাস হওয়া প্রশ্নের সমাধান করে পরীক্ষা দিয়ে পাশ করে থাকে। ফলে বাকি শিক্ষার্থীদের মধ্যে একটা চিন্তা কাজ করে ভালো রেজাল্টের জন্য পড়াশুনা নয় প্রশ্ন ফাসের উৎস খুজতে হবে। তখন তারা ফাস হওয়া প্রশ্ন খুজতে থাকে। যার কারণে প্রাথমিক স্তর পর্যন্ত এখন এদেশে প্রশ্ন ফাস হয়।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় একটা জরুরী অবস্থা চলছে। যখন যা মনচায় তা কোমলমতি বাচ্চাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। একদিকে সরকার বছরের শুরুতে ফ্রীতে বই দিচ্ছে অন্যদিকে সৃজনশীল দক্ষ শিক্ষককের অভাবে বাচ্চারা হাজার হাজার টাকা খরচ করে সহায়ক নোট- গাইড কিনছে। ফলে সৃজনশীল শিক্ষা প্রনয়ণের স্বার্থকতা হারাতে বসছে।

প্রণব সাহা বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব কম লোক ভাবেন। জিপিএ ৫ এর কাছে এসে আমাদের শিক্ষা ব্যবস্থা আটকে গেছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নামে চলছে শিক্ষার অবাধ বাণিজ্য। তাই অভিভাবকরা টাকার বিনিময় হলেও ভালো ফলাফল চায়। তাই প্রশ্নফাসেরমত ঘটনায় তারা জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, শিক্ষা প্রশাসনে জড়িতদের কোন মেরুদন্ড নেই। তারা শিক্ষার মান উন্নয়নের চেয়ে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করার চেষ্টায় বেশি মত্ত।

এ এন রাশেদা বলেন, এবছর এসএসসি পরীক্ষার সব প্রশ্ন ফাস হয়েছে। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নও এখন ফাস হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হয় এই অভিযোগ। দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এখন সময়ের দাবি এবং বাঙালী জাতির জন্য উপযুক্ত শিক্ষানীতি বাস্তবায়নের জন্য ড. কুদরত ই খুদা শিক্ষা কমিশনের আলোকে একটি বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটাতে হবে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে একমুখী করে জাতীয়করণ করতে হবে। এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা স্কুলগুলো নেয়ার ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয় পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নয় শিক্ষানুরাগীদের যুক্ত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..