× Banner
সর্বশেষ
বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কালীগঞ্জে সেট কোর্ড উল্টে লিখে এক শিক্ষার্থী বহিষ্কার শিক্ষককে মৌখিকভাবে অব্যাহতি

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার অপরাধে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষে দায়িত্ব পালনকারী ঘোষনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল কুমার ঘোষকে এ বছরের পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপালন থেকে অব্যাহতি দেয়া হয়।

ওই কেন্দ্রের সচিব বিদৌরা আক্তার জানান, শনিবার ছিল ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা। তার কেন্দ্রের একটি কক্ষে নৈব্যক্তিক পরীক্ষার সময় ৫০৯৭৪৮ রোল নম্বরধারী কালুখালী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজে গ সেট প্রশ্ন পেয়ে কলম দিয়ে কেটে নিজের সুবিধার্থে ক সেট লিখে নেয়। এরপর তার পাশের শিক্ষার্থীর পাওয়া ক সেট উত্তরপত্র দেখে নিজের উত্তরপত্র পূরন করতে থাকে। এটা পরীক্ষাকেন্দ্রে একটা অসুদপায়। তাই আইন মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে কক্ষ পরিদর্শক শিক্ষক উজ্জল কুমার ঘোষকে মৌখিকভাবে পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..