× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্যমন্ত্রীর চিঠি

admin
হালনাগাদ: বুধবার, ৮ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হস্তক্ষেপ চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এ অনুরোধ করেন তথ্যমন্ত্রী।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের হাসানুল হক ইনু বলেছিলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের শেষের দিকে কিছু জায়গায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা দুঃখজনক।

হামলাকারীদের চিহ্নিত করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজই (মঙ্গলবার) চিঠি দেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবেও ইতোমধ্যে আশ্বাস দিয়েছেন যে তিনি পদক্ষেপ নেবেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি আমরা পেয়েছি, গোয়েন্দারাও পেয়েছেন। আশা করছি, এ বিষয়ে দ্রুতই প্রতিকার হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা আরও সজাগ ও সতর্ক হবো।


এ ক্যটাগরির আরো খবর..