× Banner
সর্বশেষ
ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১১ মে, ২০২৬
শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে - শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। আগামীতে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ রাজধানীর একটি হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মান ভালো। বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে কোনো খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন ও জীবনযাত্রার জন্য মাসিক যে বৃত্তি দেওয়া হচ্ছে, তা তাদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে সহায়ক হবে। বৃত্তি ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আগামীতে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরো বেশি বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করা হবে বলে মন্ত্রী জানান।

শিক্ষামন্ত্রী এডুকেশন এক্সপো উদ্বোধনের পর সেখানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। এসময় মন্ত্রী ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’-এর দ্বিতীয় ধাপের সফল বাস্তবায়নের জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’- এর আওতায় আগামী পাঁচ বছরে এদেশের মোট ৫০০ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পাকিস্তানে পড়ালেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এবছর এডুকেশন এক্সপোতে পাকিস্তানের মোট ২০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। ইতোমধ্যে, প্রথম পর্যায়ে বাংলাদেশ থেকে মোট ৭৪ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য পরীক্ষার মাধ্যমে বাছাই করে বৃত্তি প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..