× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

শিক্ষাকে ব্যবসায় পরিণত করতে দেওয়া যাবে না- জেলা প্রশাসক

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা ব্যবসায় পরিণত হয়েছে। শরীয়তপুর পৌরসভা কর্তৃক আয়োজিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান এ সব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষাঙ্গনে এখন প্রাইভেট পড়ানো একটি বড় ব্যবসা হয়ে দাড়িয়েছে। প্রতিটি বিদ্যালয়ে পাশের হার বেড়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। তাহলে কি লাভ এত এত জিপিএ পাওয়ার। সম্প্রতি আমি ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় ভিজিট করি। সেখানে শিক্ষক শিক্ষার্থী সবাই স্মার্ট কার্ড ব্যবহার করে। বিদ্যালয়ে কে কখন প্রবেশ করছে বা বিদ্যালয় থেকে বের হচ্ছে সেটা অনায়শে বুঝা যাচ্ছে। কিন্তু জেলার দুইটি সরকারী বিদ্যালয়ে আজও সেই প্রযুক্তির ব্যবস্থা করতে পারি নি। দুঃখের সাথে বলতে হচ্ছে সরকারী বিদ্যালয় গুলোতে শিক্ষকের অভাব রয়েছে। এদিকে অনেকেই সরকারী বিদ্যালয়ে চাকুরী করার জন্য আবেদন করে বসে আছে। প্রধান শিক্ষক পরীক্ষা নেয় না বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমাকেও জানায় না। দুই দিন আগে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ে নিজ উদ্যোগে ৩ জন শিক্ষক নিয়োগ দেই। শিক্ষার্থীদের নিয়ে কোচিং ব্যবসা বা প্রাইভেট পড়ানো চলবে না। সরকার শিক্ষকদের বেতন বাড়িয়েছে তবুও কেন প্রাইভেট বন্ধ হচ্ছে না? সামনে পরীক্ষা প্রাইভেট বা কোচিং সেন্টার বন্ধ না করলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ করে দিবো। শিক্ষর্থীরা বিদ্যালয়ে না আসলে শিক্ষকরা খুশি হয়। এই তথ্যও আমার কাছে আছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাশের ফাঁকে ফাঁকে কোচিং ব্যবসা করে। শিক্ষার মান ফিরিয়ে আনতে সকলকেই সচেতন হতে হবে।

বুধবার দুপুর ১২টায় শরীয়তপুর পৌরসভা হল রুমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ এনামুল হক। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, মোঃ মোতালেব ঢালী, মোঃ আমির হোসেন শিকদারসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রধানগণ।

এসময় শরীয়তপুর পৌরসভার ৭টি মাধ্যমিক বিদালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ জন, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন, শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ জন, পালং উচ্চ বিদ্যালয়ের ৭ জন, পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ জন, কালেক্টর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৫ জন ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার ৪ জন শিক্ষার্থীর হাতে দরিদ্র মেধাবী বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..