× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন 

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ১৮ জনকে কোর্টে চালান 

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক

দিনাজপুরে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এবং অসাধুপায় অবলম্বনের দায়ে আটত ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।

শনিবার দুপুরে আটককৃত ৯ জন নারী ও ৯ জন পুরুষ কে কোর্টে চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৮ টি মামলা হয়েছে।

এরআগে শুক্রবার ৮ টি কে ন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার সদর উপজেলার মুসলিমা খাতুন (২৮) ,মোছাঃ নাসরিন জাহান (২৯) ,উম্মে আলিমা (২৮) শরিফুল আলম (২৮) ,বিরল উপজেলার মোঃ কামরুজ্জামান (৩২) ,বিরল উপজেলার রাহেনা খাতুন (২৬) ,বীরগঞ্জ উপজেলার মোঃ জামিল বাদশা (৩১), মোঃ রাকিব (২৮), মনিরুজ্জামান (৩০) ,শেফালী রানী রায় ( ৩৩), সেতাবগঞ্জ উপজেলার মোঃ সায়েম মুন্না তনময় (২৯) ,হাকিমপু উপজেলার জাকিয়া ফেরদৌস (২৬), চিরিরবন্দর উপজেলার কবিতা রানী রায় (২৭) ,সবুজ চন্দ্র রায় (৩৪) ,বিরামপুর উপজেলার মহিদুল ইসলাম (৩২) ,নবাবগঞ্জ উপজেলার তানিয়া মস্ততারি (৩১) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উর্মিলা আক্তার (২০) ,ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মোঃ সুজন আলী (২৭)।

কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার দায়ে ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ। এদের কাজ থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ব্লুটুথ ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে কেন্দ্র সচিবরা বাদী হয়ে পৃথক ৮ টি মামলা করেছেন। শনিবার দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..