× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা- ছাতকে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

ছাতক সংবাদদাতাঃ ছাতকে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের ও তার পরিবারকে জড়িয়ে পত্রিকায়, অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কু-রুচিপূর্ন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে এবং সকল অপপ্রচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ছাতক-সিলেট সড়কে এ মানবন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে কালারুকা ইউপি সদস্য আরশ আলীর সভাপতিত্বে ও মাওলানা গৌছ উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আসাদুল হক, সাবেক ইউপি সদস্য সদর আলী, মাওলানা নুরুল হক, মাওলানা রেজাউল করিম, মাওলানা আলী আহমদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা জামিলুর রহমান চৌধুরী, মাওলানা আতাউল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আখিছুর রহমান, মাওলানা তজম্মুল আলী, হাজী আনিছুল হক, হাজী লোকমান হোসেন, ফিরিজ আলী, সুন্দর আলী, আনকার আলী, ইয়াছিন আলী, আকুবুর রহমান প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, একটি কুচক্রী মহলের সহযোগিতায় মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল হকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও সাজানো মামলা দায়ের করানো হয়েছে। এলাকার সর্বজন শ্রদ্ধেয় বজুর্গ বয়োবৃদ্ধ মাওলানা আবদুল হক ও তার পরিবারকে জড়িয়ে পত্রিকায়, অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা কু-রুচিপূর্ন সংবাদ প্রকাশ করেছে একটি স্বার্থান্বেষি মহল।

এতে শুধু ওই পরিবারের নয়, এলাকাবাসীর মান ক্ষুন্ন হয়েছে। এসব মানহানিকর সংবাদ অপপ্রচার কারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ কাল্পনিক বিষয়ে থানায় দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..