× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

আঞ্চলিক প্রতিনিধি

শিক্ষকদের দাবী আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলণরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও শিক্ষকদের তিন দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মধ্য জঙ্গলপট্টি পীর বাদশা মিঞা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মাদ্রাসা ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেন।

বিক্ষোভ মিছিলকালে ছাত্র-ছাত্রীরা ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই বলে স্লোগান দেন। বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা বলেন, আমরা চাইনা আমাদের প্রিয় শিক্ষকরা রাজপথে থাকুক, আমরা চাইনা আমাদের শিক্ষকরা প্রেসক্লাবে গিয়ে আন্দোলন করুক।

শিক্ষকদের আমাদের ক্লাসে ফিরিয়ে দেওয়া হোক। এজন্য শিক্ষকদের সকল যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল মজিদ জানান, শিক্ষকদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাদ্রাসায় ক্লাস বর্জন কর্মসূচী পালন করা হয়। এসময় ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজ উদ্যোগে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ মিছিল পালন করে।

উল্লেখ্য ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..