× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শাহান আরা আবদুল্লাহ”র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্থী তারা মায়ের মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী , বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মরহুমা মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ”র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদেহী আত্বার শান্তি কামনা ও তার স্বরনে আজ মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন , মন্দির পরিচালনা কমিটির (ট্রাস্টী) কার্যকারী সভাপতি অবঃ এ এস পি শান্তনু ঘোষ, ট্রাস্টী সদস্য অমর কৃষ্ণ রায় , প্রনব রঞ্জন দত্ত বাবু দত্ত,মোহন চক্রবর্তী, শিশির কুমার কু-, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ভোলা সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দত্ত ,সাবেক সভাপতি বিল্টু রঞ্জন সাহা, সিনিয়র সহ-সভাপতি চক্রবর্তী নিতাই লাল, সম্পাদক অপু রায়, সহ সম্পাদক সঞ্জয় পাল,সজল ঘোষ, আশিস দাস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..