× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি 

শাহজাহানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল

Dutta
হালনাগাদ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
noakhali

বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদন্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা চিফ জুডিশন ম্যাজিস্ট্রেট  এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর বাজার গিয়ে শেষ করে। এ সময় পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ মিছিল শেষ করে তাৎক্ষণিক প্রতিবাদ করে।
এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি প্রতিবাদে বলেন, আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও  ষড়যন্ত্রমূলকভাবে এ রায় ঘোষণা করেছে। আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ১৬ জনের চার বছরের কারাদণ্ডের  আদেশ দিয়েছেন আদালত।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা যুবদেলর সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..