× Banner
সর্বশেষ
সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানের প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা ভারত-বাংলাদেশ পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখতে চাই -স্বরাষ্ট্রমন্ত্রী আগৈলঝাড়ায় কর্মচারী নির্যাতনের মামলায় মালিক গ্রেফতার বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না গণতান্ত্রিক সরকার -পার্বত্যমন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ ও বনবিভাগ নির্বিকার! ইরানে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সৌদি চাপের প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্য শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট বাতিল

ইরান এবং ইসরায়েলের আকাশপথে উত্তেজনা ও হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফলে শনিবার বিকেল থেকে সেসব রুটে যেতে পারছে না বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকেল থেকে আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়ার মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..