× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

শালিখায় হিন্দু মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, মামলা না করার হুমকি

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধি॥ মাগুরার শালিখা উপজেলার দীঘলগ্রামে মুক্তিযোদ্ধা নরোত্তম মন্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। মুক্তিযোদ্ধা নরোত্তম মন্ডলকে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে শালিখার দীঘলগ্রামে এ ঘটনা ঘটে।

আজ রবিবার আহত মুক্তিযোদ্ধার ছেলে সুজল মন্ডল সাংবাদিকদের বিষয়টি জানান। এদিকে মাগুরা সদর হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা নরোত্তম মন্ডলকে দেখতে যান মাগুরার এস পি এ,কে,এম এহসান উল্লাহ ।

মুক্তিযোদ্ধা নরোত্তম মন্ডল এর ছেলে সুজল মন্ডল জানান- পূর্ব শত্রুতার জের ধরে পাশ্ববর্তী বিলে মাছ ধরার মিথ্যা অপবাদ দিয়ে বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী ঠাকুর দাসের ছেলে অনিমেশ, সুজন ও মনোতোষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজসহ অর্তকিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ী লাঠি ও অস্ত্রের আঘাতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান তার বাবা প্রবীণ মুক্তিযোদ্ধা নরোত্তম মন্ডল। এ সময় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শালিখা থানায় ওই তিনজনের নামে লিখিত অভিযোগ করেন তারা। কিন্তু পুলিশ এখনো দুবৃত্তদের না ধরায় তারা বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধার পরিবারকে মামলা না করা ও এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকী  দিচ্ছে। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কার মাষ্টার জানান- ঘটনাটি খুবই বর্বরোচিত। আমি প্রশাসনের সাথে কথা বলেছি। আশাকরি তারা সু ব্যবস্থার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহন করবেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেন জানান- এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..