যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শা থানার কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ইবলুম কাইয়ুম @ বনি (৩২)।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে আটটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন কাজীরবেড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কাজীরবেড় সাকিনস্থ আটককৃত আসামীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..