× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

শার্শা ও বেনাপোলে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

 বেনাপোল (যশোর) প্রতিনিধি: শার্শা ও বেনাপোল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকালে পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মোন্তাজের ছেলে আজিবর (৩৫) ও খড়িডাঙ্গা গ্রামের মোজাম্মেলের ছেলে ইনতাজুর (৪২) এবং শার্শা থানার সুবর্ণখালী গ্রামের দাউদ হোসেনের ছেলে মেহেদী হাসান লাল্টু (২৫) ও জালাল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৪)।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লাল্টু ও শহিদুলকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।

অন্যদিকে, বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল জানিয়েছেন, সকালে বেনাপোল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা পাওয়ায় আজিবর ও ইনতাজুরকে আটক করা হয়।

ওই দুই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ দিন দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..