× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শা উপজেলায় পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
শার্শা উপজেলায় পরিষদ নির্বাচনে বিজয়ী

যশোরের শার্শায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোট গ্রহণ হয়েছে ।এরপর শুরু হয় গণনা। গণনা শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
এ উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ হয়েছে। মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। যার মধ্যে মোট ভোট প্রদান করেন ৫৫ হাজার ৫৮১ জন (১৮.৬৩%)
উপজেলায় চেয়ারম্যান পদে সোহরাব হোসেন,(দোয়াত কলম) ৩৭৫৭০ মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আলম সালমা (কলস) ৪২৬২৩ ও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সর্দার (তালা) ২২৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে ভোট পেয়েছেন যথাক্রমে চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস) ১২২৯১ আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল) ৩৯২৯ ইব্রাহিম খলিল (ঘোড়া) ১৭৯১ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তরিকুল ইসলাম (টিয়াপাখি) ৪২১৪ শফিকুল ইসলাম মন্টু (চশমা) ১৪৪৫৯ ও শাহরীন আলম (টিউবওয়েল)১৩৮৬৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস) ৭৭২৯ নাজমুন নাহার (ফুটবল) ৫১২১ ভোট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..