× Banner
সর্বশেষ
মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

শার্শায় ৮০০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের শার্শায় ৮০০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা খাতুন(৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার(২৫ জুলাই) দুপুর ১ টার দিকে ওই মাদক বিক্রেতার বাড়ি থেকে তাকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।

আটক নারী শার্শার পানবেড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্তে এক মাদক বিক্রেতা  তার বাড়িতে বিপুল পরিমানে ফেন্সিডিল মজুদ করেছে। পরে পুলিশ ওই বাড়িতে  অভিযান চালিয়ে আনোয়ারা খাতুনকে আটক করে। । এসময় তার স্বামীসহ অন্যান্যরা পালিয়ে যায়।
পরে তার ঘর থেকে ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল  পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) কামাল  হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..