× Banner
সর্বশেষ
ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার 

শার্শায় সেবিকাসহ ৪ জনের কোভিড-১৯ সনাক্ত

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। 

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই চার জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তদের একজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, অন্য তিন জনের বাড়ি বেনাপোলের কলেজপাড়া, দূর্গাপুর ও বড়আঁচড়া গ্রামে।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ইউসুফ।
এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। এর মধ্যে ১৭ জন চিকিৎসাধীন আছেন এবং ১৭ জন সুস্থ্য হয়েছেন।
মঙ্গলবার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দূর্গাপুর গ্রাম ও ৩ নম্বর ওয়ার্ড এবং শার্শা সদর ইউনিয়নের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিন বুরুজবাগান গ্রামকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..