× Banner
সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক  মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল

শার্শায় শতাধিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিলেন শেখ আফিল উদ্দিন এমপি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
শিক্ষার্থীদের স্কুল ড্রেস

প্রতিবছরের ন্যায় এবারও যশোরের শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছেন স্থানীয় এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার বেলা ১০টার সময় উক্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী শতাধিক শিক্ষার্থীদের মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করেন।
শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন, অভাব অনটনের মধ্যদিয়ে যেসকল শিক্ষার্থীরা এখানে পড়তে আসে তাদের জন্য স্থানীয় এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন প্রতিবছরের ন্যায় এবারও শতাধিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছেন। যা স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ স্কুল ড্রেস বিতরণের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..