× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি

যশোরের শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ‍্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। অপরদিকে আহত রাজু উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠী গ্রামের মনিরের ছেলে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান,আব্দুর রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজার থেকে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মোটরসাইকেল যোগে আসছিল। পথের মধ্যে শার্শা জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে সামনে ধাক্কা লাগে। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..