× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

শার্শায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
শার্শায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শায় রোববার সকালে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ই,পি,আই কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য  দিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ০৬-১১ মাস বয়সের ৩৭০২জন  এবং ১২-৫৯ মাস বয়সের ৩৪৮৮২ জন শিশুদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রসহ প্রতিটি কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রে এই জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার স্বাস্থ্য কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন ওয়ার্ডসহ সর্বমোট ২৬৫টি কেন্দ্রে  ৫৩০ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই জাতীয় ভিটামিন এ-প্লাস খাওয়ানোর কাজ করে যাবে। তবে শিশুদের টীকা খাওয়ানোর দিনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন স্থগিত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডাক্তার আক্তার মারুফ, ই,পি,আই কেন্দ্রের পরিদর্শক আনিছুর রহমান, আব্দুল আজিজ, সিনিয়ার ষ্টাফ নার্স রাজিয়া সুলতানা, শার্শা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..