× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

শার্শায় এক মাসে তিন সন্তান জন্ম নিয়ে চাঞ্চল্য

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শায় আরিফা সুলতানা ইতি নামে এক নারীর এক সন্তান জন্মের ২৬ দিনের মাথায় আবারও দুই সন্তানের জন্ম দিয়েছেন । এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২  মার্চ)  যশোর আদ্-দ্বীন হাসপাতালে আরিফা সুলতানা এক ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ছেলে শিশুর জন্ম দেন তিনি।  আরিফা হাসপাতাল থেকে বাড়ি ফিরলে আজ থেকে  ঘটনা লোক মুখে ছড়িয়ে পড়ে।

আরিফা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী। আরিফার স্বামী সুমন বিশ্বাস জানান, গত ২৩ ফেব্রুয়ারি আরিফা অসুস্থতাবোধ করলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রায় ঘণ্টা খানেক পর চিকিৎসকরা আরিফাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে প্রথম সন্তান জন্ম দেয় আরিফা। ২৬ দিন পর গত ২২ মার্চ আরিফা আবারও অসুস্থ হলে তাকে যশোর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুনরায় সে দুই সন্তান জন্ম দেয়।

সুমন আরও জানান, এটা সৃষ্টিকর্তার দান। এতে তিনি অনেক খুশি। এ ব্যাপারে ডা. শীলা পোদ্দার বলেন, গর্ভে একাধিক বাচ্চা থাকলে সেটি আমরা একসঙ্গে প্রসব হতে দেখেছি। কিন্তু একবার একটি বাচ্চা প্রসবের ২৬ দির পর আরও দুটি বাচ্চা প্রসবের ঘটনা বিরল। আমরা নিজেও এ ধরনের ঘটনা প্রথম দেখলাম। দ্বিতীয় দফায় প্রসূতির প্রসব বেদনা উঠলে আদ্-দ্বীন হাসপাতালে আনার পর আমরা বিষয়টি বুঝতে পারিনি। তবে অপারেশনের শেষ পর্যায়ে বুঝতে পারি। ঐ প্রসূতির জরায়ু দু’টো। যার একটিতে এক ছেলে সন্তান এবং অপরটিতে দু’টি সন্তান ছিল। প্রথমে যে জরায়ুতে একটি বাচ্চা ছিল সেটি আগে ডেলিভারি হয়। পরে আমাদের কাছে আনলে তার আরও দু’টি শিশুর জন্ম হয়। প্রথমবার প্রসব হওয়া বাচ্চাটির পাশাপাশি সম্প্রতি প্রসব হওয়া বাচ্চা দুটি সুস্থ ও স্বাভাবিক বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..