জলিল, শার্শা যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগা সীমান্তে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়ারুল ইসলাম (৩৮) নামে এক মাদক পাচারকারি বিজিবির হাতে আটক হয়েছে। ধৃত জিয়ারুল শার্শার রুদ্রপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে
গোগা বিজিবি ক্যাস্প সুত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় জিয়ারুলকে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের সামনে থেকে তার পাখিভ্যান সমেত তাকে আটক করাহয়।
পরে তার স্বীকারোক্তিতে ভ্যানের নিচে লুকানো অবস্থায় ৫৮০ পিচ ইয়াবা উদ্ধার করাহয়। তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ ক্যটাগরির আরো খবর..