আঃজলিল(যশোর-জেলা)প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন গোগা ইউনিয়ন এর সেতাই জোড়া ব্রীজ সংলগ্ন পাকারাস্তা সড়কের উপর থেকে ভোর রাতের সময় সিরাজুল ইসলাম(৫৬)নামে এক ব্যাক্তি ৪২ বোতল ভারতীয় বাংলা সিক্সটি মদ সহ আটক।
সোমবার ২৮ ডিসেম্বর ভোর রাতে গোগা ইউনিয়ন এর সেতাই জোড়া ব্রীজ সংলগ্ন পাকারাস্তা সড়কের উপর থেকে ৪২বোতল ভারতীয় বাংলা সিক্সটি মদ সহ আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রো। আটককৃত আসামি হলেন যশোর জেলা শার্শা র্উপজেলার গোগা-সেতাই গ্রামের হাতেম মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৫৬)।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে আমি আমার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানের ভিত্তিতে তাকে ভারতীয় বাংলা সিক্সটি মদ সহ আটক করতে সক্ষম হই।
তবে আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানার অধিনে কোর্ট হাজতে প্রেরন করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..