× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৮ জুন)বেলা ৩টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সুধীবৃন্দ।
প্রথমদিনের খেলায় ২টি শিপ্টে অংশগ্রহণ করেন উলাশী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কায়বা ইউনিয়ন ফুটবল একাদশ ও ডিহি ফুটবল একাদশ বনাম পুটখালী ফুটবল একাদশ।


এ ক্যটাগরির আরো খবর..