× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষা দিচ্ছে সাহিদা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি : দুটো পা, অচল সাহিদার।চার ভাই-বোনের মধ্যে সাহিদা খাতুন সবার বড়।দুটি হাত দিয়েই চলছে সাহিদার সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। তাই অভাব অনটনের সংসারে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে লেখা ও পড়া করাতে হাল ছাড়েনি সাহিদার মা ও বাবা।
সে হাতের ও কোমরের সাহায্যে চলাফেরা করেন।সে  ব্র্যাক থেকে পিএসসি পরীক্ষায় পাশ করে এবং গ্রামের স্কুলে ভতি হন।অনন্তপুর আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাশ করে।সে পিএসসিতে পেয়েছে জিপিএ-৩.৬৫,জেএসসিতে জিপিএ-৩.৪৪ এবং এসএসসিতে জিপিএ-৩.৭৬। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে  এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে  সে।
সে কলা-বিভাগের ছাএী। সে ফুলবাড়ী উপজেলার কাশিপুর উইনিয়নের অনন্তপুর  বালাবাড়ী বড়াইতলা গ্রামর সাইফুর ইসলামের মেয়ে।সে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের ছাএী। সরেজমিনে দেখা যায, শনিবার ফুলবাড়ী ডিগ্রি কলেজের তিন তালার ৩০২ নং কক্ষে বিশেষ কৌশলে বেঞ্চে হাটুর উপর ভর দিয়ে বসেই পরীক্ষার খাতায় লিখিতেছে। রেজিস্টার নং:১৩১৭৬৮৮৯৪৫, রোল নং:২৯৮৩১৮।   জম্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। ফুলবাড়ী ডিগ্রি  কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া বলেন, সাহিদা ছাএী হিসাবে মেধাবী।
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা তার জন্য অনেক আন্তরিক। সাধ্যমত প্রতিষ্ঠান থেকে সাহিদাকে সাহযোগিতা করা হয়। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের ব্যাপারে জানতে চাইলে অদম্য সাহিদা জানান,অনেক বড় হতে চায় সে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষক হতে চায় সে। বাবা ও মায়ের অভাব অনটন দুর করবে। সাহিদার পিতা সাইফুর ইসলাম ও মাতা রাহেলা বেগম জানান, সে স্বাভাবিকভাবে কথা বলতে ও শুনতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..