× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

শান্তি পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা ড. রফিকুল ইসলাম স্মরণে আলোচনা সভা

admin
হালনাগাদ: রবিবার, ১১ মার্চ, ২০১৮

সিপিবি রিপোর্টঃ  বাংলাদেশ শান্তি পরিষদের উদ্যোগে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তচিন্তার অধিকারী ও বাম প্রগতিশীল আন্দোলনের সৈনিক হাকীম ড. রফিকুল ইসলাম স্মরণে আলোচনা সভা।

আজ ১১ মার্চ ২০১৮, রোববার, সকাল ১০:৩০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাকরাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।

আলোচনা সভায় জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. ইঞ্জি. এম.এ. কাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মরহুম রফিকুল ইসলামের জ্যেষ্ঠপুত্র সাইফুল ইসলাম ও হামদার্দ বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর মোঃ জামাল উদ্দিন এবং স্মরণ সভাটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মাহবুবুল ইসলাম। স্মরণ সভার শুরুতেই মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে সবাই প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..