× Banner
সর্বশেষ
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী

শাকিব-বুবলি সেন্সর পেরোল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি প্রত্যাশি ‘শুটার’ ও ‘রক্ত’ শিরোনামের সিনেমা দুটির ‍শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। খুব শিগগিরই মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলো শুটিং শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শুটার’ সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে প্রর্দশিত হয়েছে। সিনেমাটি আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। এ সিনেমার মাধ্যমে আসছে ঈদের প্রথম সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করল।

এ প্রসঙ্গে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘শুটার সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির গল্পও চমৎকার আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু হল বুকিং দেয়া হয়েছে। এখন ভালো মানের হল দেখে সিনেমাটি  ‍মুক্তি দিব।’

‘শুটার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি। রাজু চৌধুরী পরিচালিত এতে আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..