× Banner
সর্বশেষ
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

ডেস্ক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধায় জনতার ঢল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের জনতার ঢল নেমেছে। জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিময় অবস্থা থেকে সফলভাবে উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়।

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার এক মিলিত বিপ্লব দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছিল। এই বিপ্লবের ফলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..