× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

শহীদ জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ ও প্রতিবাদ

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকেঃ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও জাতীয় জাদুঘর থেকে পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে শরীয়তপুর জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শরীয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর বাস ভবন রাণী মহলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম শাহ, দপ্তর সম্পাদক বাচ্চু সরদার, পৌর বিএনপি সভাপতি এডভোকেট লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, সদর থানা বিএনপি সহ-সভাপতি মাহাবুব মোর্শেদ টিপু, জেলা যুবদল সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা বিএনপি সহ-আইন বিষয়ক সম্পাদক এড. মনিরুজ্জামান দিপু, বিএনপি নেতা আতাউর রহমান গগণ, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান মোল্যা, ছাত্রদল যুগ্ম-আহবায়ক মাহাবুব আলম খায়ের, আমিনুর রহমান আমান, জেলা তারেক পরিষদ সাধারণ সম্পাদক আলী আহমেদ মোল্যা, এড. মৃধা নজরুল কবির, নুরুল ইসলাম সিকদার, বাচ্চু চৌধুরী, শাহাদাৎ হোসেন মোল্যা, ছাত্রদল নেতা সেলিম বেপারী, মোফাজ্জেল মোল্যা, মঞ্জুর হোসেন সবুজ, নিজাম, আবজাল, সোহেল প্রমূখ।

এসময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দেয়ার কারণে শেখ মুজিবুর রহমান মেজর জিয়াকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন আমি শুনেছি। ২৫ মার্চের কালোরাতের পর দেশ নিশ্চুপ হয়ে গেল। তখন শেখ মুজিব সহ তার পেটোয়া বাহিনী কোথায় গেল তা বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া গেল না। সেদিন কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলেন, “আমি মেজর জিয়া বলছি, আমি দেশ স্বাধীনতার ঘোষনা দিচ্ছি” আর সেদিন বেঙ্গল রেজিমেন্ট, বিডিআর, পুলিশ নিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েন জিয়া। তখন আজ যারা বড় বড় কথা বলেন সেই হনুমানরা কোথায় ছিলেন। এখন শেখ হাসিনার খালা মতিয়ার চৌধুরী আর হাসানুল হক ইনু বঙ্গবন্ধুর হত্যার পরে ট্যাঙ্কের উপর নেচেছেন। ছবি দেখতে চান?

স্বাধীনতা পদক বাদ দিলে বহুদলীয় গণতন্ত্রও বাদ দিতে হবে। পুলিশ প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাই। গণতন্ত্র রক্ষা করতে আমার বাড়িতে আসছেন ঘরে তালাবদ্ধ করে রাখেন নাই। এখনতো গণতন্ত্র রক্ষার্থে মিছিল মিটিং বন্ধ সহ মানুষের বাক স্বাধীনতাও বন্ধ করা হয়েছে। শহীদ মিনারে মাইক বাজলে গণতন্ত্র রক্ষা হয় আর আমার বাড়িতে বাজলে গণতন্ত্র হত্যা হয়।’


এ ক্যটাগরির আরো খবর..