শশ্মানে নবনির্মিত কালী মন্দির ও সমাধিস্থলে ভাংচুরে উত্তাল দিনাজপুর

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার সহসপুর চৌরঙ্গী বাজারে নিকটবর্তী শশ্মানে আনুমানিক গতকাল বিকেল ৫ ঘটিকায় নবনির্মিত কালী মন্দির ও শশ্মানে জায়গা দানকারী স্বর্গীয় কেশব চন্দ্র রায় বাবুর সমাধিস্থল ভাংচুর করে একই গ্রামের মোঃ আবদুল্লাহ (বাচ্চু মিয়া)ও সহসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল আলম বাবুর নেত্রীত্বে আনুমানিক দুই শতাধিক দুষ্কৃতি।
সনকাই ও  মহাশ্মশান কালী মন্দিরের সভাপতি ভারত চন্দ্র রায় বলেন শ্মশান বন্দোব্যবস্তা কারী মোঃ আব্দুল্লাহর ভাইস্তা সহসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাবুর নেত্রীত্বে দুষ্কৃতিকারীরা প্রথমে শ্মশানে সাইনবোর্ড ভেঙ্গে ফেলার পর নবনির্মিত কালী মন্দিরের ঘরটি ভাঙচুরের পর অতর্কিত ভাবে জনসাধারণের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে এতে ঘটনাস্থলেই একই এলাকার গন্ডিরাম রায় পিতা ঝটুরাম রায়,শ্যামল রায়,মজেন রায়,হরিপদ রায়,নেতীশ চন্দ্র রায় সহ আরও দুই জন গুরুতর ভাবে আহত হয়েছেন।আহতদের মধ্যে গন্ডিরাম রায়কে দিনাজপুর আব্দুর রহিম  মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের সেতাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ননীগোপাল রায় বলেন ঘটনাস্থলে আমি শান্তশিষ্ট রাখার সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু ভাংচুরকারীরা কোন কথাই শুনেনি।
নবনির্মিত মন্দির ও সমাধিস্থল ভাংচুর শেষে ভাংচুরকারীরা চৌরঙ্গী বাজারের আল্লাহু হু আকবর,ধর ধর মালাউনরে ধর চিৎকার করে হিন্দু দোকান ব্যাবসা প্রতিষ্ঠান হামলা চালায়।
উল্লেখ্য সনকাই(চৌরঙ্গী বাজার) মৌজার খতিয়ান নংঃ সি,এস ১ও ২ এমএ ২,৪৪৮ দাগের ৯১ শতক জমি বৃস্টিস আমল ১৯৪০ সালে ও পাকিস্তান আমলে ১৯৬০ সালের রেকর্ডে শ্মশানের নামে রেকর্ড থাকলেও মোঃ আব্দুল্লা (বাচ্চু মিয়া) ১৯৭২-৭৩ সালে  সাটিফেকেট খাস মামলায় তিনি ৯০ বছরের বন্ধবস্ত করে নিজের নামে রেকর্ড ভুক্ত করে আবাদ করে এসেছিল দখলের মাধ্যমে। চৌরঙ্গী মহা শ্মশান কমিটি ২০১৩ইং তে মোঃ আব্দুল্লা(বাচ্চু মিয়া) নামে মামলা দায়ের করেন। এবং আদালত শ্মশান কমিটির পক্ষে রায় দিলেও বাচ্চু মিয়া জমিটি ছারতে নারাজ।
এমন পর্যায়ে বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উৎপল কুমার রায় বুলু শ্মশানের জমিটি উদ্ধার করে শ্মশান কমিটির কাছে হস্তান্তর করেন এবং ইতিমধ্যেই স্বর্গীয় কেশব চন্দ্র রায় বাবু সহ  কয়েক জনের সৎকার করা হয়েছে।
হিন্দু ধর্ম রীতি অনুযায়ী শ্মশান কমিটি একটি শ্মশানকালীর ঘর নির্মাণের উদ্যোগ নিলে মোঃ আব্দুল্লা (বাচ্চু মিয়া) মন্দির তৈরি না করানোর জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ  করেন,অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এজাহারুল হক ২৪/২/১৯ রবিবার তদন্তে এসে ইউনিয়ন ভূমি অফিসের কাগজপত্র দেখে মন্দির তৈরির নির্দেশ প্রদান করেন।
অভিযোগ জানিয়ে কোনো ফল না পেয়ে আজ দুরদূরান্ত থেকে মাস্থান ভাড়া করে নবর্নিমিত মন্দির ও সমাধিস্থল ভাংচুর ও বাজারের হিন্দু দোকানে হামলা চালিয়েছে। হামলার পর স্থানীয় প্রশাসন এসে উৎতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোচাগঞ্জ থানার আব্দুর রৌফ মন্ডলকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে দ্রুত ফৌজ পাঠিয়ে দিয়েছি এবং গতকাল রাত্রেই মুল আসামিকে দিনাজপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।