× Banner
সর্বশেষ
আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শরীয়তপুর ‘ফ্রেন্ডস পালং’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ জুন, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুরে ‘ফ্রেন্ডস পালং’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এই ঈদ সামগ্রী সেমাই, চিনি, ডান, তেল ইত্যাদি বিতরণ করা হয়।

সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফেরদৌসি আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওলিউর রহমান রাজু মাঝি।

এসময় শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হোসেন মোহাম্মদ আলমগীর সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..