শরীয়তপুরে টিন বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অধীনে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গরীব অসহায় পরিবার, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ঢেউ টিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান এই টিন বিতরণ করেন।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৩৬টি দুস্ত পরিবারকে ২ বান্ডেল করে ও ৭টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩ থেকে ৯ বান্ডেল পর্যন্ত মোট ১০২ বান্ডেল ঢেউ টিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, এনডিসি কামরুল হাসান সোহেল ও জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।