× Banner
সর্বশেষ
তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

শরীরের তাপমাত্রা বৃদ্ধি করণ খাবার

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: সারা দিন কাজ শেষে আপনি যখন বাসায় ফেরেন তখন অনেক ক্লান্তবোধ করেন। আর শরীর ক্লান্ত থাকলে শীতও জেঁকে বসে। শরীরের তাপমাত্রা কমে যায়। এ সময় ডায়েটে যদি একটু পরিবর্তন আনেন তাহলে শীতের ঠাণ্ডাজনিত অনেক সমস্যা থেকে রক্ষা পেতে পারেন।

আদা: আদা শরীরের উচ্চ মাত্রার কোলেস্ট্রেরল নিয়ন্ত্রণ করে এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। আদার ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান শীতের ঠাণ্ডাজনিত সমস্যা ও কাশি প্রতিরোধ করে। আদা ইচ্ছে করলে আপনি চুষে খেতে পারেন। স্যুপ বা অন্যান্য খাবারের সঙ্গেও আদা খেতে পারেন।

মধু: শীতের প্রধান সমস্যা ঠাণ্ডা, ইনফ্লুয়েঞ্জা, কাশির বিরুদ্ধে যুদ্ধ করে মধু। যদি এর স্বাদ মিষ্টি, তবে এটি শরীরে ক্যালোরি বৃদ্ধি করে না। শরীর উষ্ণ রাখতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাদাম: বিভিন্ন প্রকারের বাদাম যেমন- চীনা বাদাম, আখরোট, কাজু বাদাম শরীরের জন্য উপকারী কোলেস্টেরল, ভিটামিন, আঁশ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। বাদামে শরীর গরম রাখার প্রাকৃতিক উপাদান রয়েছে।

দারুচিনি: দারুচিনি একটি চমৎকার মশলা যা আপনার শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের খাবার, স্যুপ এবং সালাদের স্বাদ বাড়ায় দারুচিনি। তাছাড়া, চায়ের সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।

রসুন: রসুনের ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান ঠাণ্ডা, কাশি এবং গলার প্রদাহজনিত সমস্যা থেকে রক্ষা করে। শরীরের কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন ব্যক্তির প্রতিদিন তিন থেকে চারটি রসুনের কোয়া খাওয়া উচিত।

শস্যদানা, চর্বিহীন মাংস, মরিচ, যব, মিষ্টি আলু শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে এবং শীতে আপনার শরীরে উষ্ণতা জোগাবে। তাছাড়া, স্যুপ, গরম চা, কফি, গরম চকোলেট শীতে প্রশান্তি যোগাবে।


এ ক্যটাগরির আরো খবর..