× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

শনিবার মালেশিয়া থেকে ফিরবেন ১৪ বাংলাদেশি

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

শওকত হোসেন জনি,মালেশিয়া প্রতিনিধিঃ  অবৈধভাবে সমুদ্রপথে মালেশিয়ায় যাওয়ার পথে উদ্ধার ৭১৬ বাংলাদেশির মধ্যে  ১১  দফায় দেশে ফিরেছেন ৬৬৮ জন। আগামীকাল শনিবার দেশে ফিরবেন আরো ১৪ বাংলাদেশি।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

শাহিদা জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে করে শনিবার মালয়েশিয়ার স্থানীয় সময়  ভোর ৫টায় ঢাকার উদ্দেশে কুয়ালালামপুর ছাড়বেন ১৪ বাংলাদেশি।

শাহিদা সুলতানা জানান, আগামীকাল যাঁরা  ফিরবেন, তাঁরা হলেন—কক্সবাজারের  মজাহার মিয়ার ছেলে নুরুল আমিন, আজহারের ছেলে আবদুল আজিজ, আলী আহমেদের ছেলে সয়েদ আলম, হারুনের ছেলে মান্নান, আবদুস সালামের ছেলে আজিজ, মোহাম্মদ শাহর ছেলে মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ শাহাদাত,  চট্টগ্রামের মাবুদের ছেলে আবদুল করিম, ঝিনাইদহের নাহিদ আলী খাঁর ছেলে আলীম হোসাইন, নরসিংদীর কাদের মিয়ার ছেলে মোহাম্মদ নায়েম, আবু বকর সিদ্দিকের ছেলে আকরাম, ঝিনাইদহের হাবিবুর মোল্লার ছেলে নাজির মোল্লা, চট্টগ্রামের  নাজির আহমেদের ছেলে আবুল হোসাইন ও কক্সবাজারের নুরুল আফসারের ছেলে সাইফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..