× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

শত উপজেলায় শত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে ১০০টি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করবে সরকার। এ-সম্পর্কিত একটি সংশোধিত প্রকল্প প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

আজকের একনেক সভায় মোট চার হাজার ৬০৬ কোটি টাকা ব্যয়ের আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করবে সরকার। প্রকল্পটির আওতায় টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য জমি ক্রয়, ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয় করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২৮১ কোটি টাকা।

মন্ত্রী জানান, কলেজ শিক্ষার উন্নয়নের জন্য একনেক সভায় আরেকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে  এক হাজার ৪০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের।


এ ক্যটাগরির আরো খবর..