× Banner
সর্বশেষ
সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক

অনলাইন নিউজ পোর্টাল কে নিতে হবে অনুমোদন

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
অনুমোদন নিয়ে অনলাইন নিউজ পোর্টাল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন গ্রহণ করে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছেন।

এতে অধিকাংশ ক্ষেত্রে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে।


এ ক্যটাগরির আরো খবর..