× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

নিউজ ডেক্স

শখের বশে বল সুন্দরী ও কাশ্মীরী আপেল কুল চাষে ভাগ্যবদল ফুলবাড়ী শিক্ষার্থী যুবক জসীম

admin
হালনাগাদ: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
শখের বশে বল সুন্দরী ও কাশ্মীরী আপেল কুল চাষে ভাগ্যবদল ফুলবাড়ী শিক্ষার্থী যুবক জসীম

মধুখালী প্রতিনিধি: কলেজে পড়ুয়া শিক্ষার্থী মোঃ জসীম সহ  অন্যান্য সাজ্জাদ ও মামুন শখের বশে করেছিলেন বল সুন্দরী ও কাশ্মীরী কুলের (আপেল) বাগান।

বাবা মায়ের কাছে থেকে অনুমতি নিয়ে  প্রায়  (৫০) শতাংশ জমিতে রোপন করেছিলেন ৩শ ৫০টি  কুলের চারা।  বল সুন্দরী ও কাশ্মীরি আপেল কুলের এ বাগান দেখতে প্রায় নিয়মিত লোকজন ভীড় করছেন। আলোচিত এ কাশ্মীরি কুলের বাগানটি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীর ধারে সাবেক ইউ.পি. সদস্য নুরুন্নাহারের বাড়ীর পাশে ফুলবাড়ী মাঠে  অবস্থিত। মোঃ জসীম  একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী।  পাশে রাকিবের বাগান  দেখে কুল চাষে উদ্বুদ্ধ হয় শিক্ষার্থী যুবক জসীম ও তার বন্ধুগন। জসীম  জানান অনেক আগে থেকেই কৃষির প্রতি আমার বেশ আগ্রহ ছিল।

রাকিবের বাগান দেখে কুল চাষে আগ্রহী হয়ে উঠি। বিষয়টি মা বাবাকে জানালে তাদের উৎসাহের পাশাপাশি অর্থ সহ জমির যোগান দেন। পরে গোপালগঞ্জ থেকে কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী  আপেল কুলের ৩৫০টি চারা সংগ্রহ করি। যাতায়তসহ প্রায় ৫০ হাজার টাকা চারা সংগ্রহের কাজে ব্যয় হয়। এরপর  কামারখালী গড়াই নদীর ধারে ফুলবাড়ী মাঠে আমাদের নিজস্ব  (৫০ শতাংশ) জমিতে ৬ ফুট দূরত্ব রেখে ৩৫০টি চারা রোপন করি। এখন পর্যন্ত এই বাগানে আমার  ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

মাত্র সাত মাস পরই গাছগুলোতে কুল আসতে থাকে। এখন প্রতিটি গাছ কুলের ভারে নুয়ে পরেছে।  প্রথমে শখ থাকলেও এখন বানিজ্যিকভাবে চাষ করার ইচ্ছা আছে। এখন বাগান দেখে জসীম নিজেই অভিভূত। আশেপাশে এলাকার লোকজন আগ্রহ নিয়ে আসছেন বাগান দেখতে। বাগানে যখন কিছু রোগ দেখা দেয় তখন  কামারখালী ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক এর পরামর্শ নিয়ে ও সঠিক পরিচর্যায় আমার বাগানের প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে কুল ধরেছে এবং ১মাস পরপর গাছে ঔষধ স্প্রে করতে হয়।

জসীম  আরও জানান, ইতিমধ্যে ৫০শতাংশ জমিতে চারা রোপনসহ নানা কাজে আমার ৫০ হাজার টাকা খরচ হয়, সেক্ষেত্রে লাভের অংশ অনেক বেশি থাকে, প্রথম দিক থেকে আমার বাগান থেকে ১১০ টাকা কেজী, পরে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি পাইকারি দরে বিক্রয় করছি। এ পর্যন্ত ১০ হাজার টাকার কুল বিক্রি হয়েছে। এক সপ্তাহ পরে পুরোদমে বাগানের কুল বিক্রির উপযোগী হবে। এ বাগান থেকে প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা আয় করতে পারবো বলে আশা করছি। শিক্ষিত বেকার তরুন-যুবকদের উদ্দেশ্যে জসীম  বলেন, পড়ালেখার পাশাপাশি ছোট ছোট উদ্যোগ নিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায়। তিনি বলেন আরো আমার বাগানে সামনে ২৫শতাংশ আবাদ করবো।

বিশেষ করে কুল চাষে শ্রম ও পুজি লাগে কম, কিন্তু লাভ হয় বেশি, প্রতিটি কুল গাছ দীর্ঘ ৩ বছর সময় ধরে ভাল ফল দেয় এবং এই কুল চাষে প্রতি বিঘায় ৫০ হাজার টাকা বিনিয়োগ করে  তিন বছরে তিন  থেকে চার লাখ টাকা আয় করাও সম্ভব। আমি অনেকদূর থেকে চারা সংগ্রহ করায় খরচ একটু বেশী পড়েছে। প্রয়োজনে তরুন-যুবদের এ কাজে আমার সহযোগীতা থাকবে সবসময়। তাছাড়া এই কুল সুস্বাধু ও মিষ্টি হওয়ায় মিনি আপেল নামে পরিচিত পাওয়া ও বাজারদর বেশি থাকায় বাড়তি লাভ করা যায়। এখান থেকে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের কৃষিখাতকে এগিয়ে নেওয়া যাবে।

কামারখালী ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক কে জানালে তিনি  বলেন, কলেজ পড়ুয়া ছেলের কৃষির প্রতি ঝোঁক দেখে খুশি হয়েছি। শিক্ষিত বেকার যারা তারাও এ ধরনের উদ্যোগ নিয়ে স্বাবলম্বী হতে পারে। শখের কাশ্মীরী সহ উন্নত জাতের আপেল কুলের চাষ করলেও জসীম এন্ড গং এর বাগানে এখন বাণিজ্যিকভাবে কুলের চাষ হয়েছে, তারা নিজ উদ্যোগে ৫০শতাংশ  জমিতে  বিঘা জমি লিজ নিয়ে বল সুন্দরী ও কাশ্মীরি আপেল কুল, চাষ করেছে যা কৃষি খাতকে সমৃদ্ধ করবে। তার এই কুল চাষ দেখে অনেক যুবক কৃষিতে আগ্রহ হচ্ছে।

তাছাড়াও তিনি  তাদের কুল বাগান পরিদর্শন ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে যে, কোন প্রয়োজনে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি। পরিেেশষে দেখা যায় শিক্ষিত পড়–য়া ছাত্র স্বাবলম্বী।


এ ক্যটাগরির আরো খবর..