× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী

মা বাবা অনেক কষ্টে খরচ জোগায় লোভে পড়ে জীবন নষ্ট কইরোনা -রাষ্ট্রপতি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ মা–বাবা অনেক কষ্ট করে তোমাদের লেখাপড়ার খরচ জোগায় তাই খেয়ালের বশে বা লোভ-লালসায় পড়ে নিজেদের জীবন নষ্ট না করতে  ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে যোগ দিয়ে নিজের ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি। এসময় তিনি শিক্ষার্থীদের বিবেকের কাছে পরাজিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয় লেখাপড়া ও জ্ঞানার্জনের স্থান, টাকাপয়সা রোজগারের জায়গা নয়।

গ্র্যাজুয়েটদের শুধু নিজের স্বার্থের কথা চিন্তা না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, পরিবার, সমাজ ও জাতির কল্যাণে নিজেকে নিযুক্ত করো। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসেবে তোমাদের কাছে জাতির প্রত্যাশা, তোমরা কখনো অর্জিত ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ ও নৈতিকতাকে ভূলুণ্ঠিত করবে না। অতীতকে মনে রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখবে। জীবনের চড়াই-উতরাই পথে হতাশ হবে না বরং সাহসের সঙ্গে মোকাবিলা করবে।

শিক্ষকদের পেশা ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একজন শিক্ষক জাতির পথপ্রদর্শক। একজন শিক্ষকই কেবল জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন। একজন শিক্ষকের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়, তিনি জাতির বুদ্ধি ও বিবেককে জাগ্রত করে অন্তরে জ্ঞানের মশাল প্রজ্বলিত করেন। তাই একজন শিক্ষককে আদর্শ ও ন্যায়নীতির প্রতীক হতে হবে। এই সমাবর্তনে ৩ হাজার ৫৬১ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়েছে। এ ছাড়া শিক্ষায় অসাধারণ অবদানের জন্য ১৪টি স্বর্ণপদক ও ৫২টি ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..