× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

লেডি গাগা জানেন না তিনি শেষ কবে স্নান করেছেন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ মার্কিন পপতারকা লেডি গাগাকে চেনেন না এম্ন মানুষ মনে হয় বিশ্বে খুজে পাওয়া যাবে না। তার জাদুকরী কণ্ঠের মূর্ছনা আছড়ে পড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে।

শুধু তাই নয়, অজর্নের ঝুলিতে রয়েছে ৭টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসহ একটি অস্কার ও ৯টি গ্র্যামি অ্যাওয়ার্ড।এছাড়াও টাইম ম্যাগাজিনের জরিপে স্থান করে নিয়েছেন বছরের সেরা প্রভাব বিস্তারকারী নারীর তালিকায়ও ।

ব্যক্তিগত জীবনে ব্যতিক্রম ঘটনার কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন লেডি গাগা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। মার্কিন পপতারকা লেডি গাগা

সম্প্রতি তিনি টুইটারে জানিয়েছেন, সম্প্রতি এই গায়িকা তার ষষ্ঠ অ্যালবাম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে, সর্বশেষ কবে গোসল করেছেন, তা মনে নেই তার। আর এতেই বাধে যত বিপত্তি। গাগার এমন টুইটে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

 ‘শ্যালো’ খ্যাত এই গায়িকা লেখেন, ‘আমার ব্যক্তিগত সহকারী জানতে চেয়েছিল, আপনি শেষ কবে গোসল করেছেন? আমি উত্তরে বলেছি, মনে নেই।

এর আগে, চলতি মাসের শুরুতে ইউটিউবের নিকি টিউটোরিয়ালস চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৌন্দর্যবিষয়ক ব্র্যান্ড, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা পরিকল্পনার কথা শেয়ার করেন লেডি গাগা।


এ ক্যটাগরির আরো খবর..