× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিঁ আই ডি

লেখাপড়ায় স্মার্ট হতে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
লেখাপড়ায় স্মার্ট হতে হবে

নিষ্ঠা একাগ্রতা দ্বারা তোমাদের লেখাপড়ার মান আরো উন্নত করতে হবে। মেধা অর্জন করে  তোমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী  হিসেবে পরিচিতি লাভ করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে নিরলস চেষ্টা থাকতে হবে। সর্বোপরি লেখাপড়ায় স্মার্ট হতে হবে। লেখাপড়ায় আরো মনোযোগী  হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আনুষ্ঠান-২০২৪’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রতিমন্ত্রী এসব একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে হলে আমাদের দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে, আমাদের লেখা পড়ায় স্মার্ট হতে হবে, জ্ঞানে স্মার্ট হতে হবে, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। আমাদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।

গভর্নিংবডির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃইউনুস আলী সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..