× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

নিজস্ব প্রতিবেদক

লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (USF) বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ আজ বাংলাদেশ সময় সকাল ০৮ টা ৪০ মিনিটে দেশে পৌঁছায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে বলে জানান। যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করবে এবং হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে আছে উল্লেখপূর্বক প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, নিহত লিমনের মরদেহ গত ০২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে প্রেরণ করা হয়। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন। নিহত লিমনের জানাজার নামায গত বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর বিগত ০১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দেশে প্রেরণের জন্য পরিবারের কাছ থেকে সম্মতি নিয়ে পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানায়।

বর্তমানে মরহুমা নাহিদার মরদেহ ফিউনারেল হোমের তত্বাবধানে বাংলাদেশে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ০৬ মে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তার জানাজার নামায অনুষ্ঠিত হবে। আগামী ০৭ মে বৃহস্পতিবার তার মরদেহ দেশে পাঠানোর জন্য ফিউনারেল হোম ফ্লাইট বুকিংয়ের চেষ্টা করছে। মায়ামিস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একযোগে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..