লালমনিরহাটে প্রক্সি দেয়ায় দায়ে ১০ জনের কারাদন্ড

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে প্রক্সি দেয়ার দায়ে ১০ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট মজিদা খাতুন সরকারী মহিলা কলেজ কেন্দ্রে এ করাদন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মমতাজ বেগম।

কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, রংপুর গংঙ্গাচওড়া উপজেলার নিবারন সর্দারের ছেলে ও কারমাইকেল কলেজ ছাত্র লিটন সরকার(২৪), নীলফামারী সদরের ইসমাইল হোসেনের ছেলে ও উত্তরবাংলা ডিগ্রী কলেজ ছাত্র সৌরভ আহমেদ(২৭), নীলফামারীর ডিমলার আলাল উদ্দিনের ছেলে ও বেরোবি ছাত্র আব্দুল আজিজ(২১), লালমনিরহাটের কালীগঞ্জের মৃত বছর উদ্দিনের ছেলে ও বগুড়া আজিজুল হক কলেজ ছাত্র নয়ন হোসেন(৩২), দিনাজপুর খানসামার রশিদ উদ্দিনের ছেলে ও কারমাইকেল কলেজ ছাত্র মজিবুল ইসলাম(২৪), রংপুর মিঠাপুকুরের আমিন উদ্দিনের মেয়ে ও কারমাইকেল কলেজ ছাত্রী উম্মে হাবিবা বেগম(২৪), রংপুর শহরের লুৎফর রহমানের মেয়ে ও কারমাইকেল কলেজ ছাত্রী লিমা খাতুন(২২), গাইবান্ধা সুন্দরগঞ্জের শাশিন্তবালা বর্মনের ছেলে ও বেরোবি ছাত্র সুরজিৎ চন্দ্র বর্মন(২৬), নীলফামারীর ডিমলার একরামুল হকের ছেলে ও বেরোবি ছাত্র শাহীন আলম(২২) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ ছাত্র রমজান আলী(২৭)।

লালমনিরহাট মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ রায় জানান, আনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলছিল। এ সময় তার কলেজ কেন্দ্রে প্রক্সি দেয়ার অভিযোগে ১০জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

পরে তাদেরকে কলেজ ক্যাম্পাসে পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় তারা তাদের দোষ স্বীকার করে নিলে প্রক্সি দেয়ার অপরাধে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, দন্ডাদেশ প্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।