× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

লালবাজার থেকে বিরাট ছক্কায় মমতাকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০১৯

বিরাট এ পাড়ায় ছয় মারেন , ওপাড়ায় গিয়ে বল পড়ে। পরের জায়গায় দাদাগিরি দেখানোর ইচ্ছা বিরাট কোহলির আগ্রাসনের প্রকাশ। অনেকটা সেরকম চেষ্টাই করল বিজেপির লালবাজার অভিযানে আশা কিছু বিজেপি সমর্থক। বিরাট সাজে এসে তারা মুখ্যমন্ত্রীকে ছক্কা মেরে অন্য ‘পাড়ায়’ পাঠিয়ে দেওয়ার কথা বললেন।

বিরাটের সাজে এসেছিলেন একজন কিন্তু তার সঙ্গ দিতে হাজির ছিল অন্তত জনা কুড়ি তরুণ বিজেপি সমর্থক। তারা সবাই বিরাটের খেলার ভক্ত তা স্পষ্ট তাদের কথাতেই। রাজনৈতিক কর্মকাণ্ড লালবাজার অভিযান। ব্যাট হাতে সেখানে ভারত অধিনায়ক সাজার চেষ্টার কারন কি ? সবাই একসঙ্গে বলতে যাচ্ছিলেন। পরে বিরাটরুপী বিজেপি সমর্থক নিজেই বললেন, “কোহলি যেমন খেলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনই আমাদেরও উদ্দেশ্য আমরা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই আর তৃণমূল যে পার্টিটা আছে সেটাকে ছয় মেরে পশ্চিমবঙ্গ ছাড়া করতে চাই।”

পাশ থেকে অন্য এক যুবক চলে এসে নিজে থেকেই বলতে শুরু কর দিলেন। বললেন , “আমরা সবাই বসিরহাটের হারোয়া মণ্ডল থেকে এসেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে পরিমাণ সন্ত্রাস তৈরি হচ্ছে সেটা সবাই দেখতেই পাচ্ছে। এবার বিরাট যেমন ওঁর খেলার মাধ্যমে বিপক্ষকে উড়িয়ে দিয়ে দেশকে জেতাচ্ছে তেননই আমরা চাইছি যে সন্ত্রাসকে ব্যাটের মাধ্যমে উড়িয়ে দিতে। আমাদের এলাকায় শাহজাহান শেখ যে পরিমাণ সন্ত্রাস তৈরি করেছে সেটাকে আমরা সরাতে চাইছি। সন্ত্রাসকে সরিয়ে দেওয়ার প্রতীকী অস্ত্র ব্যাট। সেই ব্যাটের মাধ্যমে তৃণমূল সুপ্রিমোকে ওনার সন্ত্রাসকে ছয় মেরে পাঠিয়ে দেব একদম পাকিস্তানে।” বলা যেতে পারে লালবাজারে বিরাট এফেক্ট।

প্রসঙ্গত এদিন বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্র অবস্থা হয় কলকাতার৷ কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে লালবাজারের দিকে এগিয়ে যায় মিছিল৷ মিছিল আটকাতে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মোতায়েন করা ছিল বিশাল পুলিশবাহিনী৷ ছিল জলকামান৷ জানা গিয়েছে, বৌ বাজার এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং দিয়ে লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা চলে৷ এরপর ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেডে আছড়ে পড়ে বিজেপি কর্মীরা৷ শুরু হয় পুলিশ-বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি৷ পুলিশ আর অপেক্ষা করেনি৷ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। জলকামান দিয়ে এই মিছিলকে আটকানোর চেষ্টা করে পুলিশ৷ এরপর অভিযান স্থগিত করে দেয় বিজেপি।


এ ক্যটাগরির আরো খবর..