× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হওয়ার অপেক্ষায় আরাফাত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

দি নিউজ ডেস্ক: হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে সারা বিশ্ব থেকে সৌদি আরবে সমবেত হওয়া মুসলমানরা মিনা থেকে রওনা হয়েছেন; সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে তাদের ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান।

বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরুর পর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন হাজীরা। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির করেন, জামায়াতের সঙ্গে নামাজ পড়েন।

সৌদি আরবের সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী, বিশ্বের ১৭১টি দেশের প্রায় ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি।

হজের মূল আনুষ্ঠানিকতার জন্য বুধবার এশার নামাজের পর থেকেই তারা মিনা থেকে ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেলাইবিহীন শুভ্র এক কাপড়ে বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন তারা।

মুসলমানদের কাছে পবিত্র এই ভূমিতে তারা যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে পাপ থেকে মুক্তির আশায় ইবাদত করবেন; হজের খুতবা শুনবেন এবং নামাজ পড়বেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন। রেডিও ও টেলিভিশনে তা সম্প্রচার করা হবে বিশ্বময়।

প্রায় চার বর্গমাইল আয়তনের সমতল এই ময়দানের দক্ষিণে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত।

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, আদি পিতা আদম ও আদি মাতা হাওয়ার পৃথিবীতে পুনর্মিলন হয়েছিল এই আরাফাতের ময়দানে। এখানে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।

এই আরাফাতেই ১৪ শ’ বছরের বেশি সময় আগে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ইসলামের রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিন আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।


এ ক্যটাগরির আরো খবর..