× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

‘লাইসেন্স’ পেয়ে পুলিশ বেপরোয়া

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘লাইসেন্স’ পেয়ে পুলিশ বেপরোয়া আচরণ করছে।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ সব সময় ভালো কাজ করে। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা (পুলিশ) সীমা অতিক্রম করেছে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘কাশ্মিরে জাতিসংঘের ভূমিকা ও দক্ষিণ এশিয়ায় শান্তির বাধাসমূহ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘অল কমিউনিটি ফোরাম’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

বর্তমান সরকার পুলিশকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করছে, এ অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে। অথচ পুলিশ বাহিনী এরকম ছিল না। তাদের ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে।

দেশের বর্তমান চিত্রকে ‘দুঃশাসনের প্রতিচ্ছবি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ দেশ পুলিশ স্টেট। সাম্প্রতিককালে চায়ের দোকানদার বাবুল মিয়া যেভাবে নিহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। দেশের সুশীল সমাজকে আজ কোনো প্রতিবাদ করতে দেখি না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা যদি ৩০ লাখের থেকে কমও হয়, তাতে পাকিস্তানের প্রতি ঘৃণা আমাদের কমবে না। যদি বেশি হয়, সেটা ইতিহাসবিদরা বের করে নেবেন। সেজন্য দেশনেত্রীকে কেন মিথ্যা মামলার সম্মুখীন হতে হবে?’

গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে, এ আশঙ্কা ব্যক্ত করে গণতন্ত্র বিকশিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..